
দেশের সর্ববৃহৎ কওমি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার
ভারপ্রাপ্ত মুহতামিম/মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি ইয়াহিয়া সাহেব।
অদ্য ৮ সেপ্টেম্বর, বুধবার মাদ্রাসার সূরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর
আগে বৈঠক চলাকালীন সময়ে মুফতি আব্দুস সালাম চাটগামী কে মহাপরিচালক হিসেবে
নির্বাচিত করার কিছুক্ষণ পরেই তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে
হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্য ও নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাউদ্দিন
সাহেব বলেন মুফতি আব্দুস সালাম সাহেবের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে
মুফতি ইয়াহিয়া সাহেবের নাম ঘোষণা করে সূরা বৈঠক মুলতবি ঘোষণা করা হয়। এছাড়া
শায়খে আউয়াল হিসেবে দায়িত্ব পেয়েছেন আল্লামা শেখ আহমদ সাহেব এবং শায়খে সানি
হিসেবে দায়িত্ব পেয়েছেন আল্লামা শোয়াইব জমিরী সাহেব।মুইনে মুহতামিম/ সহকারী
পরিচালকের দায়িত্ব পেয়েছেন মুফতি জসিম উদ্দিন সাহেব এবং নাযেমে তা'লীমাত/ শিক্ষা
পরিচালকের দায়িত্ব পেয়েছেন মাওলানা কবীর আহমদ সাহেব। নায়েবে নাযেমে তা'লীমাত/
সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ওমর মেখলী।বোডিং সুপার হিসেবে
দায়িত্ব পেয়েছেন আহমদ দিদার কাসেমী সাহেব এবং হোস্টেল সুপার হিসেবে দায়িত্ব
পেয়েছেন মাওলানা ফোরকান আহমদ সাতকানবী সাহেব। বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজত মহাসচিব
আল্লামা নুরুল ইসলাম জিহাদী সাহেব, মাওলানা আব্দুল মালেক সাহেব, মাওলানা সালাউদ্দিন
নানুপুরী সাহেব, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী
নাজিরহাট, মাওলানা ইয়াহিয়া হাটহাজারী, মাওলানা ওমর ফারুক, এবং ঢাকা মাদানী নগর
মাদ্রাসার পরিচালক মুফতি ফয়জুল্লাহ সন্দিপী সাহেব।
0 মন্তব্যসমূহ