Header Ads Widget

আগামীকাল প্রকাশিত হচ্ছে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল

 

কওমি নিউজ/Qawmi News

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৭ মার্চ ২০২৬

​সারাদেশের কওমি মাদ্রাসা পড়ুয়া লাখো শিক্ষার্থীর অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামীকাল ১৮ই মার্চ ২০২৬ (বুধবার), বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। বেফাকের অফিসিয়াল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​ফলাফল প্রকাশের সময় ও প্রক্রিয়া

​বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল বুধবার বেলা ১১:০০ ঘটিকায় বেফাকের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ১৮ মার্চ ২০২৬ তারিখে শিক্ষার্থীরা তাদের দীর্ঘ পরিশ্রমের ফলাফল হাতে পাবেন।

​অনলাইনে ফলাফল দেখার নিয়ম

​শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন। এর জন্য অনুসরণ করতে হবে নিচের ধাপগুলো:

১. প্রথমে বেফাকের অফিসিয়াল ফলাফল সংক্রান্ত ওয়েবসাইট www.wifaqresult.com-এ প্রবেশ করতে হবে।

২. সেখানে নির্দিষ্ট স্থানে রোল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করে সাবমিট করতে হবে।

মাদরাসাওয়ারী বা মারহালাওয়ারী ফলাফল দেখার নিয়ম:

​মাদরাসা কর্তৃপক্ষ বা দায়িত্বশীলগণ তাদের প্রতিষ্ঠানের মারহালাওয়ারী পূর্ণাঙ্গ ফলাফল দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. বেফাকের রেজাল্ট সাইটে গিয়ে '৪৯ তম ফলাফল' অপশনটি নির্বাচন করুন।

২. আপনার মাদরাসার নির্দিষ্ট ইলহাক নম্বর প্রদান করুন।

৩. মারহালা নির্বাচন করুন যেমন তাকমিল অথবা ফজিলত ইত্যাদি

৪. সবশেষে ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট মাদরাসার নিবন্ধিত মোবাইল নম্বরের শেষ দুই সংখ্যা দিয়ে সাবমিট করলেই মারহালাওয়ারী ফলাফল দেখা যাবে।

​বেফাক ছাড়া অন্য  মাদ্রাসা সমূহ তাদের নিজ নিজ মাদরাসার পূর্ণাঙ্গ ফলাফল বা রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে বিশেষ একটি নির্দেশনায় বলা হয়েছে যে, মাদরাসা কোড বা নির্দিষ্ট লিঙ্কের পরে স্পেস দিয়ে বিজয় কিবোর্ডে এদারা (1/1 G`viv), বি (g-1/1 we), দ্বীনি (1/1 Øxwb) ও ইভোলা (1/1 B‡fvjv) লিখে সার্চ করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে।

​শিক্ষা বোর্ডের আহ্বান

​বেফাক কর্তৃপক্ষ সকল পরীক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন। ওয়েবসাইটটি অনেক সময় ট্র্যাফিকের কারণে ধীরগতি সম্পন্ন হতে পারে, সেক্ষেত্রে কিছুক্ষণ পর পর চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের শীর্ষস্থানীয় এই দ্বীনি শিক্ষা বোর্ড প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত স্বচ্ছতা ও দ্রুততার সাথে ফলাফল প্রস্তুত করেছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ